1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিপিএলের আগেই ফিরছেন তামিম! - Bangladesh Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত বাউফলের রাজনগর খাল খনন প্রকল্প পরিদর্শনে ইউএনও, কাজের অগ্রগতিতে সন্তোষ সোনারগাঁয়ে ১ টি চুনা কারখানা গুড়িয়ে ও ১ হাজার টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিপিএলের আগেই ফিরছেন তামিম!

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪১২ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : কয়েক মাস ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন তামিম ইকবাল। তবে গেল কয়েক সপ্তাহ ধরেই নিয়মিত অনুশীলনে দেখা যাচ্ছে বাঁ হাতি এই ওপেনারকে। আসন্ন বিপিএল দিয়ে ফেরার কথা ছিল তার। তবে তার আগেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার। তিনি জানান, এনসিএল টি-টোয়েন্টি দিয়েই ক্রিকেটে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন তামিম।

৬ মে ২০২৪ এর পর থেকেই ক্রিকেট মাঠে নেই তামিম। লম্বা বিরতি কাটিয়ে দ্রুতই ফিরতে যাচ্ছেন খেলার মাঠে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টিতেই দেখা যাবে বাঁ হাতি এই ওপেনারকে। হান্নান সরকার বলেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে; টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে—এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’

লম্বা সময় ধরে ক্রিকেটে না থাকায় তামিমকেও কি ফিটনেস পরীক্ষা দিতে হবে? এমন প্রশ্নে এই নির্বাচক বলেন, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে (তামিম) অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে।’

তবে সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে ছাড় দিতে দেখা যায়, সেটা ব্যাপারে এই নির্বাচক বলেন, ‘কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। জাতীয় লিগ এখনও খেলছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION