1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা - Bangladesh Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত বাউফলের রাজনগর খাল খনন প্রকল্প পরিদর্শনে ইউএনও, কাজের অগ্রগতিতে সন্তোষ সোনারগাঁয়ে ১ টি চুনা কারখানা গুড়িয়ে ও ১ হাজার টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪৩৭ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। তার আগে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮ দলকে দুই গ্রুপে ভাগ করেছে। এর মধ্যে গ্রুপ ‘বি’তে জায়গা হয়েছে বাংলাদেশের যুবাদের। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে আফগানিস্তান, শ্রীলংকা ও নেপাল।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গী জাপান ও সংযুক্ত আমিরাত।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে লংকানদের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টের গ্রুপসেরা ও রানার্স-আপ জায়গা করে নেবে সেমিফাইনালে। ৬ ডিসেম্বর দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার একদিন পর ৮ ডিসেম্বর হবে ফাইনাল।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল মাহফুজুর রহমান রাব্বির দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION