1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টেস্ট দলে জায়গা হারালেন জাকের, নতুন মুখ মাহিদুল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

টেস্ট দলে জায়গা হারালেন জাকের, নতুন মুখ মাহিদুল

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৯৮ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টের দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টে অভিষেক হওয়া জাকের আলী জায়গা হারিয়েছেন তার জায়গায় নতুন মুখ উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য দলে ছিলেন জাকের আলী। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে অভিষেক ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু অনুশীলনে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে কনকাশন সমস্যায় পড়েছেন জাকের, যার ফলে দলে তার থাকা আর সম্ভব হচ্ছে না।

সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় দলের ফিজিও বায়জুদুল ইসলাম খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগেও কনকাশনের সমস্যায় ভুগেছেন জাকের। সঠিকভাবে সুস্থ হতে সময় লাগতে পারে, তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে।

এদিকে মাহিদুল ইসলাম দেশের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য নজর কেড়েছেন। প্রথম শ্রেণির এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান সম্প্রতি সিলেট বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে ১১৮ রানের অসাধারণ ইনিংস উপহার দেন, যা তার টেস্ট দলে অন্তর্ভুক্তির পথ আরও প্রশস্ত করেছে।

জাকেরের অনুপস্থিতিতে মাহিদুল তার অভিজ্ঞতা ও ফর্ম কাজে লাগিয়ে চট্টগ্রাম টেস্টে দলের জন্য প্রয়োজনীয় অবদান রাখতে পারবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION