1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৩৬ রানের লজ্জা, ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার ‘প্রায় শেষ’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর চিকিৎসক শূন্য, ভোগান্তিতে রোগীরা জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ

৩৬ রানের লজ্জা, ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার ‘প্রায় শেষ’

  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে লিড নেয়ার পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ৩৬ রানের লজ্জার রেকর্ড গড়ে ভারত। ৮৮ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা একটি দলের এমন অধপতনে হতবাক ক্রিকেট বিশ্ব। অ্যাডিলেডে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার পথে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে- ঋদ্ধিমান সাহার বয়স ৩৮ ছুঁইছুঁই। এই উইকেটকিপার হয়তো ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। তার পরিবর্তে জাতীয় দলে ফেরানো হতে পারে রিশব পন্থকে। এ সফরের শেষ তিন টেস্টে ভালো করলে পন্থকে ইংল্যান্ডের বিপক্ষেও খেলানো হতে পারে। প্রথম টেস্টে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় ওপেনার পৃথ্বী শ এবং ঋদ্ধিমান সাহার খেলা অনিশ্চিত। বক্সিং ডে টেস্টে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিংয়ে খেলার সম্ভাবনা রয়েছে শুভমান গিলের। তৃতীয় টেস্টে ফেরার কথা রয়েছে ভারত সেরা ওপেনার রোহিত শর্মার।ইনজুরির কারণে মেলবোর্নে খেলা হচ্ছে না ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সামির। অন্যদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরবেন অধিনায়ক কোহলি। সামি-কোহলির পরিবর্তে বক্সিং ডে টেস্টে খেলতে পারেন মোহাম্মদ সিরাজ ও লোকেশ রাহুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION