1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঐতিহাসিক সেঞ্চুরি, যা বললেন লিটন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঐতিহাসিক সেঞ্চুরি, যা বললেন লিটন

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪১ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে অনন্য নজির গড়লেন লিটন কুমার দাস। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি ৫০ বা তার চেয়েও কম রানে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে ৩টি সেঞ্চুরি করেছেন।

রোববার রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমি মেহেদি হাসান মিরাজের সঙ্গে ব্যাটিং করাটা উপভোগ করি। সে সবসময় ইতিবাচক থাকে। আমরা সবসময় ভেবেছি কীভাবে আমরা রান করতে পারি। জানি আমরা ব্যাকফুটে ছিলাম তখন, তবে সুযোগ ছিল। বড় রান পেতে আপনাকে সুযোগ লুফে নিতেই হবে।’

২৬ রানে ৬ উইকেট হারানোর পরের পরিস্থিতি নিয়ে লিটন বলেন, ‘কিছুটা নার্ভাস ছিলাম তখন। কারণ আমি কখনও ভাবিনি ড্রিংক্স ব্রেকের আগেই আমাকে ব্যাটিংয়ে নামতে হবে। কিছুটা নার্ভাস ছিলাম সেজন্য। মিরাজ এবং আমি যখন ব্যাট করছিলাম তখন আমরা বলছিলাম যে তাদের এখন ভালো মোমেন্টাম আছে। আমরা সময় নিব এবং দেখা যাক সামনে কী হয়। নার্ভাস থাকলেও আমি চেষ্টা করে গেছি ইতিবাচক থাকতে। দায়িত্ব নিয়ে খেলে যেতে। সুযোগটা লুফে নিতে।’

লাঞ্চের পর নিজের আগ্রাসী ব্যাটিং নিয়ে লিটন বলেন, ‘খুররামের (শাহজাদ) ওভারটা মনে হয় লাঞ্চের পর ছিল। লাঞ্চের পর রিফ্রেশমেন্টের ব্যাপার ছিল। তারা অনেকক্ষণ ধরে ওভার করেছে কিছুটা টায়ার্ডও ছিল। আমি সেই সুযোগটাই নিয়েছি। আমার জোনে বল ছিল তাই আমি রান করেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION