1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার সাকিবকে শাস্তি দিল আইসিসি - Bangladesh Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত বাউফলের রাজনগর খাল খনন প্রকল্প পরিদর্শনে ইউএনও, কাজের অগ্রগতিতে সন্তোষ সোনারগাঁয়ে ১ টি চুনা কারখানা গুড়িয়ে ও ১ হাজার টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

এবার সাকিবকে শাস্তি দিল আইসিসি

  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৪৩ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘনের দায়ে সাকিবকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

বিবৃতিতে বিশ্ব ক্রিকেট এই নিয়ন্ত্রক সংস্থা উল্লেখ করেছে, পাকিস্তানের দ্বিতীয় ইনিংস চলাকালে ৩৩তম ওভারে বোলিং করতে এসে স্ট্রাইকে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব। সেজন্যই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাকিব বোলিংয়ের রানআপ শুরুর পর স্ট্রাইকে থাকা রিজওয়ান সরে যান। এ সময় সাকিব কিছুটা ক্ষিপ্ত হয়ে বল রিজওয়ানের মাথার ওপর দিয়ে উইকেটরক্ষক লিটনের দিকে ছুঁড়ে মারেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লিখেছিল, অস্বাভাবিক ঘটনা।

এই বিষয় নিয়ে অবশ্য বাংলাদেশ দলের কেউ মুখ খোলেননি। উল্লেখ্য, রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ২ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION