1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩৫৭ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে হারাতে এর আগে বাংলাদেশ চেষ্টা করেছে ১৩ বার। সাফল্যের দেখা একবারও পায়নি। এবার রাওয়ালপিন্ডি টেস্টে খুব যে বেশি কিছু বাংলাদেশ আশা করছিল তাও না। তবে তবুও দলের মধ্যে বিশ্বাস ছিল। আর সেই বিশ্বাসেই ফল এলো। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারালো বাংলাদেশ দল। তাও আবার ১০ উইকেটের ব্যবধানে।

রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪৪৮ রান সংগ্রহ করে, তবে বাংলাদেশ মুশফিকের রহিমের দুর্দান্ত পারফরম্যান্সে সেই স্কোর পেরিয়ে ৫৬৫ রান তোলে। এতে বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নেয়, যা তাদের শক্ত অবস্থানে নিয়ে যায়। পরে বাংলাদেশের বোলার বিশেষ করে সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশাহারা হয়ে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৩০ রানের। যা দুই ওপেনিং ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসানের পার করতে সময় নেন ৬ ওভার তিন বল। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

এরআগে রাওয়ালপিন্ডি টেস্টে সাকিব-মিরাজের বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পঞ্চম দিনের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশ। সকাল শুরু হয় বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ দ্বিতীয় ওভারেই শান মাসুদকে আউট করে। যদিও প্রথমে আম্পায়ার আউট দেননি, তবে রিভিউ নিয়ে আউটের সিদ্ধান্ত নিশ্চিত করে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION