1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু বদল - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু বদল

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩১৩ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছর ভারত যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সেপ্টেম্বরে প্রতিপক্ষের মাঠে ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্ট খেলবে টাইগাররা। এই সিরিজ সামনে রেখে মঙ্গলবার (১৩ আগস্ট) বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা।

সেখানে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য।

আগের সূচি অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ধর্মশালায়। তবে স্টেডিয়ামটির ড্রেসিংরুমের সংস্কার কাজ করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফলে ৬ অক্টোবর হতে যাওয়া প্রথম ম্যাচের ভেন্যু বদলানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

পরে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ২০২৪ সালের ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কার ও উন্নয়নকাজ চালানোয় ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামবেন টাইগারা। পরে করাচিতে ৩০ আগস্ট হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এরপর ভারত সফরে যাবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। আর কানপুরে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৬ অক্টোবর। পরে ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION