1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সমালোচনাটা দলের প্রাপ্য, বললেন রিজওয়ান - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

সমালোচনাটা দলের প্রাপ্য, বললেন রিজওয়ান

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৭৬ জন পঠিত

ওয়ানডে বিশ্বকাপের ভরাডুবি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুলিয়ে দেবে পাকিস্তান, বাবর আজমের দলের কাছে সমর্থক এবং দর্শকদের প্রত্যাশা ছিল তেমনটিই। তবে সবাইকে হতাশ করে এবার গ্রুপপর্বও পেরোতে পারেনি পাকিস্তান। হেরেছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে। সেই সঙ্গে ভারতের বিপক্ষে হেরে ছিটকে গেছে গ্রুপপর্ব থেকেই। এমন বিদায়ের পর পাকিস্তানে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দল। যা নিয়ে এবার মুখ খুলেছেন রিজওয়ান।

বিশ্বকাপ চলাকালীন ড্রেসিং রুমে ক্রিকেটারদের গ্রুপিং ও দ্বন্দ্বের কথা বাইরে এসেছে। যাকে বলা হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ ভরাডুবির অন্যতম কারণ হিসেবে। রিজওয়ান অবশ্য তেমনটি মনে করেন না।

ড্রেসিং রুমের পলিটিক্স নিয়ে রিজওয়ান বলেন, ‘অনেকেই বলছে দলের মধ্যে রাজনীতি চলছে এবং কিছু পার্থক্য চোখে পড়েছে তাদের। যদি কোনো পার্থক্য থাকত, তবে কেন আমরা আগেও ম্যাচ হারলাম। এটা আসলে বাইরের আলোচনা। কেননা, এই একই দল ফাইনাল এবং সেমিফাইনাল খেলেছে। হ্যাঁ এটা এটা সত্য যে আমরা একটি ট্রফিও জিততে পারিনি।’

বিশ্বকাপ ব্যর্থতায় সমালোচনাটা তাদের প্রাপ্য মনে করেন রিজওয়ান। তবে এটাকে তিনি সফলতার মন্ত্র হিসেবেই দেখছেন। রিজওয়ান বলেন, ‘দল যে সমালোচনার মুখে আছে, সেটি ন্যায্য। যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, ফলে এটি আমাদের প্রাপ্যও। যেসব খেলোয়াড় সমালোচনা সহ্য করতে পারে না, তারা সফল হতেও পারবে না।’

পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার পর দলে মেজর সার্জারি চালানোর কথা জানিয়েছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তবে এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন রিজওয়ান। বলেন, ‘আমাদের হারের একাধিক কারণ আছে। দল হারলে কেউ বলতে পারে না যে শুধু ব্যাটিং বা বোলিং ভালো হচ্ছে। আর অস্ত্রোপচার স্বাভাবিক একটা ব্যাপার। ব্যক্তি অসুস্থ হলে অস্ত্রোপচার জরুরি। পিসিবি চেয়ারম্যান পরিশ্রমী মানুষ। দলে কে থাকবে আর কে থাকবে না, সেটি ঠিক করা চেয়ারম্যানের অধিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION