1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বড় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর চিকিৎসক শূন্য, ভোগান্তিতে রোগীরা জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ

বড় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৪৯১ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনায় নতুন করে রসদ দিয়েছে সৌম্য সরকারকে নটআউট দেওয়া থার্ড আম্পায়ারের একটি সিদ্ধান্ত। যদিও এরপর এই বাঁ–হাতি ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে ছিলেন না।

ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে দারুণ সংগ্রাম করা নাজমুল হোসেন শান্ত অবশেষে রানে ফিরেছেন। তার ফিফটিতে ভর করে ৮ উইকেটে লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ আজ (বুধবার) সিরিজে সমতা ফেরাল। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারের পর বাংলাদেশের সিরিজ জিতেছে মাত্র একবারই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই জয় এসেছিল ২০১৮ সালের আগস্টে। লঙ্কানরা আগে ব্যাট করে এদিন ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল। ফরম্যাটটিতে ১৬৬ বা তারও বেশি লক্ষ্য তাড়ায় টাইগাররা আগে মাত্র দুই ম্যাচে জিতেছিল। তার ভেতর একটি ছিল এই লঙ্কানদের বিপক্ষে (২১৫)।

বাংলাদেশের বড় জয়ের পথটা তৈরি হয়েছিল বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে। আগের ম্যাচে দুইশ ছাড়ানো শ্রীলঙ্কাকে আজ তারা ১৬৫ রানেই আটকে দেয়। এরপর টাইগাররা উড়ন্ত সূচনা পায় দুই ওপেনার লিটন-সৌম্য’র জুটিতে। বাকি কাজ সেরেছেন শান্ত ও তাওহীদ হৃদয়। শেষ দুই ওভারে জয় পেতে বাংলাদেশের যখন আর ২ রান দরকার, তখন ফিফটি থেকে ৩ রান দূরত্বে ছিলেন শান্ত। দাসুন শানাকে স্কয়ার লেগে ছয় হাঁকিয়ে তিনি নিজের ফিফটি ও বড় জয় দুটিই নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION