1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাকিস্তানকেও উড়িয়ে দিল বাংলাদেশ - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

পাকিস্তানকেও উড়িয়ে দিল বাংলাদেশ

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৬ জন পঠিত

ক্রীড়া ডেস্ক : শ্রীলংকার পর পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯৫ রানে থামিয়ে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সম্মিলিত প্রচেষ্টায় ১৩৬ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী দলটি। ৩৬ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

এদিন কক্সবাজারে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৩৬ রান করে স্বাগতিক বাংলাদেশ দল। দলের হয়ে ২৪ বলে চার বাউন্ডারিতে ৩২ রান করেন সুমাইয়া আক্তার। ৩০ বলে তিন বাউন্ডারিতে ৩১ রান করেন আরবিন। দুই বাউন্ডারিতে ২৪ রান করেন সুবর্ণা। ২৩ বলে তিন চারে ২৩ রান করেন রাবেয়া।

টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী পাকিস্তানের নারী দলটি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১২ রানে ২ উইকেট নেন আফিয়া আসিমা ইরা।

এছাড়া ৪ ওভারে মাত্র ১০ রানে ১ উইকেট নেন রাবেয়া। তিনি এর আগে ব্যাট হাতে ২৩ বলে ২৩ রান করেন। ব্যাটে-বলের নৈপুণ্যে ম্যাচসেরা হন তিনি। আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষেও ১৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা হয়েছিলেন রাবেয়া।

রোববার নিজেদের তৃতীয় ম্যাচে ফের শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION