1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুলের দাফন সম্পন্ন - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বিরামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুলের দাফন সম্পন্ন

  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৬ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী দিনাজপুরের বিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুল এর দাফন কার্য শনিবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। বিরামপুর পৌর শহরের নতুন বাজারের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুল গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বুকে ব‍্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। শনিবার বেলা ২টায় পৌর শহরের পূর্বজগন্নাথপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও কবরস্থ করা হয়।
 এসময় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও শুভাকাঙ্খী সহ অসংখ্য মানুষজন উপস্থিত ছিলেন। মৃত‍্যুকালে মরহুম বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুল স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবারের সদস্যরা মরহুম মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুলের আত্মার মাগফিরাতের জন‍্য সকলের নিকট দোআ চেয়েছেন।  বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুলের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION