1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে ”-মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২ এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে ”-মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৫১৭ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়,

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছে, ‘দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনা থেকে বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পরিধান করতে হবে। আমাদের দেশের সাধারণ মানুষ অনেকেই এখনও স্বাস্থ্যবিধি ঠিকমত মানছেন না। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের অবস্থা আরও ভয়াবহ হবে। তিনি বলেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই হচ্ছে করোনা প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সঙ্গে আমাদের সকলকে নিয়ম মতো হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার বিকাল ৫টায় কাহারোল উপজেলা পরিষদ চত্বরে কোভিড-১৯ প্রাদুর্ভাব ও অভাবকালী সময়ে প্রকল্প উপকার ভোগীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে মনোরঞ্জন শীল গোপাল এমপি এসব কথা বলেন।

কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বিএমজেড ও নেটজ এর অর্থায়নে বাংলাদেশর কাঠামোগত ভাবে পিছিয়ে পড়া মানুষের অতিদারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ (দাবি) প্রকল্প পল্লীশ্রী এর আয়োজনে উপজেলা প্রশাসন তত্ত্বাবধানে কোভিড-১৯ প্রাদুর্ভাব ও অভাবকালী সময়ে প্রকল্পে ৪শ জন উপকার ভোগীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়। এতে প্রত্যেক পরিবার পায় ২৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি সুজি, ২লিটার সোয়াবিন তেল, ২টি সাবান, ৩টি মাস্ক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস হোসেন, দিনাজপুর পল্লশ্রী ঋণ ও আয়বৃদ্ধি মুলক কর্মসূচীর ম্যানেজার সৈয়দ মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION