1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা অবহেলিত প্রতিবন্ধীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

শেখ হাসিনা অবহেলিত প্রতিবন্ধীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫০৭ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়,

দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অবহেলিত প্রতিবন্ধীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। এক সময় এই প্রতিবন্ধীদের অভিভাবক- পরিবার সকলে একটি বোঝা মনে করত। সেখান থেকে আজকে প্রতিবন্ধীরাও রাষ্ট্রের অধিকারী এ অবস্থায় উপনীত করেছেন বর্তমান সরকার। সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা, প্রতিবন্ধী ভাতা সকল কিছু প্রতিবন্ধীদের ক্ষেত্রে যে মমত্ববোধ, আন্তরিকতা এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধ জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন তা ইতিপূর্বে কোন সরকার পালন করেননি। আজকে জাতিসংঘের অটিজমের উপরে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২৯তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী এবং ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।  দিবসটি উপলক্ষ্যে কাহারোল উপজেলায় ১০ জন প্রতিবন্ধীকে ১০ টি হুইল চেয়ার ও ১৩ জন ভিক্ষুকের মাঝে নগত ৫ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী ও কাহারোল থানার কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন। এদিকে বীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২৯তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে ৩৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ভিক্ষুক তালিকাভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ২২ জনকে ১ লাখ ১০ হাজার টাকা ও ২ জন ভিক্ষুকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা মূল্যের দোকান ও মালামাল বিতরণ করেন এমপি গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION