1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে মেধাবী ছাত্র সুমন খান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

মুকসুদপুরে মেধাবী ছাত্র সুমন খান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৯০ জন পঠিত
স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের মুকসুদপুরে মেধাবী ছাত্র সুমন খান হত্যা কান্ডের প্রধান আসামি হুমায়ুন কবির বিল্লাল খানকে গ্রেফতার ও মামলাটি দ্রুত বিচার আইনে হস্তান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুরের চন্ডিবর্দি বাসস্ট্যান্ড মোড়ে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে একে অপরের হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় নিহতের বোন শিলা বেগম, ভাই রুহুল আমিন খান রিপন, হেমায়েত খান, রাজু খান, জুয়েল খান, ঈমান আলী খান, রুবেল খান, জামিল ভূঁইয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মুকসুদপুর উপজেলার পূর্ব ভাকুড়ী গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিএসসি ইঞ্জিনিয়ার শেষ বর্ষের মেধাবী ছাত্র সুমন খানের সাথে প্রতিবেশী হুমায়ুন কবির বিল্লাল খানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ৩০ অক্টোবর সকালে পূর্ব পরিকল্পিত ভাবে হুমায়ুন কবির খান বিল্লাল এর নেতৃত্বে একদল সন্ত্রাসী সুমন খানকে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার পর সুমনের বড় ভাই রুহুল আমিন খান রিপন বাদী হয়ে হুমায়ুন কবির খান বিল্লাল সহ ১৬ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৪৬/২০, কিন্তু মামলার প্রধান আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। পরে মানববন্ধন শেষে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকাবাসীর পক্ষে একটি স্মারকলিপি প্রদান করা হয় হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION