1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উজিরপুরে নগদ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নববধু লাপাত্তা - Bangladesh Khabor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ভুক্তভোগীর ফোন পেয়ে মুহূর্তেই পাসপোর্ট অফিসে ছুটে গেলেন এমপি বাবর, জমা দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে ৪ কিশোরীকে উদ্ধার পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

উজিরপুরে নগদ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নববধু লাপাত্তা

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৬৩ জন পঠিত

বরিশাল তেকে এস এম ওমর আলী সানী,

বরিশালের উজিরপুরে এক নববধু স্বামীর বাড়ী থেকে নগদ অর্থ,স্বর্নালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের মৃত তাছেন তালুকদারের ছেলে বাচ্চু তালুকদার(২৫) এর সাথে গৌরনদী উপজেলার বার্থী গ্রামের আলি আহম্মেদ সরদারের মেয়ে জহুরা আক্তার(১৯) এর ১০ দিন পূর্বে সামাজিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে সুচতুর নববধু জহুরা স্বামীর পরিবারের সকল সদস্যদের সাথে মিলে মিশে বসবাস করে আসছে। কিছু দিন যেতে না যেতেই ১৩ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে নগদ ৮০ হাজার টাকা, ২ ভরি স্বর্নালংকার, ১টি মোবাইল সেটসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে উধাও হয়েছে।

জানা যায় ঘটনার সময় স্বামী বাচ্চু তালুকদার কৃষি কাজে জমিতে ছিল এবং শাশুরী বিদ্যুৎ বিল দেয়ার জন্য উজিরপুরের অফিসে গিয়েছিল। এ সুযোগেই ওই ছলনাময়ী নারী সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যায়। অসহায় হয়ে পরেছে স্বামী ও তার পরিবার। এ ব্যাপারে অসহায় স্বামী বাচ্চু তালুকদার ১৪ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় বাদী হয়ে স্ত্রী জহুরা বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী স্বামী বাচ্চু জানান আমাদের বিবাহ হয়েছে সামাজিক ভাবে। এমনকী কয়েকদিন মাত্র বিবাহের বয়স। আমাদের মধ্যে কোন কলহ বিবাদ হয়নি। হঠাৎ সে আমার বাড়ী থেকে নগদ অর্থ ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। অভিযুক্ত নববধুর পরিবার বিষয়টি এড়িয়ে যান। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION