1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পল্লী সেবা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর সঞ্চয়ী গ্রাহকদের ভোগান্তি চরমে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় কুষ্টিয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা ধ্বংস হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: সংসদে প্রধানমন্ত্রী দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের দিল্লির বৈঠকে হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা বাউফ‌লে স্কোপলামিন চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

পল্লী সেবা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর সঞ্চয়ী গ্রাহকদের ভোগান্তি চরমে

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পল্লী সেবা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর সঞ্চয়ী গ্রাহকদের ভোগান্তি চরমে পৌছেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় সঞ্চয়ী জমাদানকারি গ্রাহকরা।প্রতিষ্ঠানটির শুয়াগ্রাম কার্যালয় প্রতিদিন ভীড় করছেন।এ নিয়ে গ্রাহকদের ভিতর অসন্তোষ বিরাজ করছে। বিষয়টির সত্যতা অনুসন্ধানে সরেজমিনে গেলে জানা যায়।

পার্শবর্তী আগৈলঝাড়া উপজেলার জয়রমপট্রি গ্রামের সাইফুল ইসলাম। শুয়াগ্রাম বাজারে ডাচবাংলা ব্যংকের এজেন্ট ব্যংকিংয়ের কার্যক্রম শুরু করে এলাকার মানুষকে আকৃষ্ট করে অধিক মুনাফার কথা বলে তাদের ব্যংকে টাকা রাখতে উৎসাহিত করে।এরপর থেকে স্হানীয়রা ডাচবাংলা ব্যংকের এজেন্ট ব্যংক মনে করে তিনটি শ্রেনিতে ২১২ জন গ্রাহক কমপক্ষে১ কোটি টাকা জমা রাখেন।এর মধ্যে ডিপিএস সমিতির ভাষায় মাসিক সঞ্চয় ৯০ জন, জিএস দৈনিক সঞ্চয় ১০০ জন ও এক-কালিন সঞ্চয় ২২ জন গ্রাহকের টাকা জমা রাখেন।

ভুক্তভোগী মুকিম শেখ বলেন ডাচবাংলা ব্যংকের এজেন্ট ব্যংক জেনে ২ লক্ষ টাকা জমা রেখেছি।ডিপোজিটের মেযাদ উতৃর্ণ হয়ে গেছে কিন্তু টাকা দিতেছে না বার বার সময় চাইছে।জয় বাড়ৈ বলেন আমার ৫১ হাজার টাকা জমা হয়েছে এখন আমি টাকা নিয়ে বিদেশ যাবো।ফ্রান্সিস সরকার বলেন আমি ৮ বছর মেয়াদি ডিপিএস করে ৫ বছর পর্যন্ত টাকা জমা রেখে আসছি।কিন্তু বর্তমানে সমিতিতে আর্থিক সংকট দেখা দিয়াছে গ্রাহকরা প্রতিদিন টাকা তুলে নেওয়ার জন্য ভীড় করছে।এছাড়াও শুয়াগ্রামের শিল্পী মধু ৫৫হাজার,ভীস্মদেব ঢালী ৩০ হাজার,মুহিদুল ইসলামের ২ লাক্ষ ৫০ হাজার,তপন বৈদ্য ২৫ হাজার,ফ্রান্সিস সরকার ৯৩ হাজার,সুস্মিতা বল্লভ ১৩ হাজার,অঙ্কিতা বিশ্বাস ১৪ হাজার ৪শত,জয় বাড়ৈ ৫১ হাজার,শুয়াগ্রাম পাড়কোনা গ্রামের শিল্পী বিশ্বাস ২ লক্ষ ও আকাশ বাড়ৈর ৭৫ হাজার টাকাসহ ২১২ জন গ্রাহকের ১ কোটি টাকা জমা রযেছে।অভিযোগ সম্পর্কে প্রতিষ্ঠানটির শুয়াগ্রাম কার্যালয় গিয়ে জানতে চাইলে পল্লী সেবা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর ম্যনেজার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ২০২১ সাল থেকে শুয়াগ্রামে পল্লী সেবা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত হয়ে আসছিল।কিন্তু হঠাৎ করে টাকার একটু সমস্যা হওয়ায় গ্রাহকদের টাকা দেওয়ায় বিলম্বিত হচ্ছে।

সাইফুল ইসলাম বলেন, মাঠে সমিতির সদস্যদের হাতে যে লোন রয়েছে সেগুলো ঠিক মতো কিস্তি পরিশোধ না করার কারণে এই সমস্যা আশা করি থাকবেনা।সবার টাকাই দেওয়া হবে,তবে একটু সময় লাগবে।

তিনি আরো বলেন, সাব এন্টারপ্রাইজ এর নামে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে ডাটবাংলা এজেন্ট ব্যাংক শাখা ছিল।এখন ডাচ বাংলার এজেন্ট ব্যাংক নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION