1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২১ ফেব্রুয়ারি : মাতৃভাষা দিবস ও অভূতপূর্ব ইতিহাস - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

২১ ফেব্রুয়ারি : মাতৃভাষা দিবস ও অভূতপূর্ব ইতিহাস

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ জন পঠিত

“আমৃত্যু হৃদয়ে মায়ের বুলির ঘ্রাণ, অশুভ শক্তি প্রতিহতে উজ্জীবিত তাজাপ্রাণ-বুলেটের সম্মুখে দেশপ্রেমী সূর্যসন্তানদের মরণ! পুষ্পহস্তে কৃষ্ণচূড়ার ইতিহাস শ্রদ্ধাঞ্জলিতে স্মরণ।”

চেতনাময়ী বাঙালি জাতি নরপশু পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে ২১ শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেছেন। ইতিহাসের ঐতিহ্যের ধারায় অমর ২১ শে ফেব্রুয়ারি সংগ্রামী ও সাহসী বাঙালি জাতির কাছে “শহীদ দিবস” এবং প্রতিবছর এই দিনটিকে স্বরণ করে রাখার জন্য সকল ভাষা শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে থাকে।

বাঙালি জাতির রাজপথে সংগ্রামের বহিঃপ্রকাশ ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে ঘটলেও, যার দূরদর্শিতা ফলাফল হিসেবে প্রতিটি মুক্তিকামী বাঙালির হৃদয়ে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত থেকে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হয়। তৎকালীন সময়ে পাকিস্তান:- পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে পরিচিত ছিল। তবে উভয়ের মধ্যে ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভাষাগত পার্থক্য থাকায় সৃষ্টিলগ্ন হতে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানিরা সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, অন্যায়-অত্যাচারের শিকার হয়ে আসছে। ১৯৪৮ সালে শোষক পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষী মানুষের মাতৃভাষা কেড়ে নেওয়ার উদ্দেশ্য “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা” হিসেবে ঘোষণা দেয়। ফলশ্রুতিতে, বাংলাভাষী সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নেমে পড়ে। আন্দোলনকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্য নরপশুদের পুলিশ বাহিনী ১৪৪ ধারা জারি করে। বাঙালিরা নিজেদের আত্মপরিচয় ও মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় মুক্তিকামী ছাত্রজনতা ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজের সম্মুখে পৌঁছাতেই পেটোয়া পুলিশ বাহিনী ১৪৪ ধারা জারি অমান্য করার অপরাধে নিরপরাধ মানুষগুলোর উপর নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে বাংলার সূর্য সন্তান রফিক, সালাম, বরকতসহ অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই পাশবিক, নির্মম ও জঘন্যতম হত্যাকান্ডের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণ রাজপথে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি তুলে। ফলে, ১৯৫৬ সালে পশ্চিম পাকিস্তানের নরপশু শাসকরা বাধ্য হয়ে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে, এই আন্দোলনের ধারার প্রকৃত ফসল ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২’ এর শিক্ষা আন্দোলন, ৬৬’এর ৬ দফা দাবি, ৬৯’ এর গণঅভ্যুত্থান, ৭০’ এর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়, ৭১’ এর ৭ ই মার্চে ঐতিহাসিক ভাষণ, ৭১’ এর ২৬ শে মার্চ স্বাধীনতার ঘোষণা এবং সর্বশেষ ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর নরপশু পাকিস্তানিদের আত্মসমর্পণে বিজয় ও বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড অর্জিত হয়।

ইতিহাসের পাতায়, একমাত্র বাঙালি জাতি মাতৃভাষা ‘বাংলা’ রক্ষায় জীবন উৎসর্গ করেছে। ২১ শে ফেব্রুয়ারি সমগ্র বাংলাদেশী বাঙালি জাতির কাছে শোকের দিন। ২০০০ সালে ‘ইউনেস্কো’ ২১ শে ফেব্রুয়ারিকে বিশ্বজুড়ে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়, যা বাঙালি জাতিকে বিশ্ব দরবারে গৌরবান্বিত করে। আগামী প্রজন্মের প্রতি আমার বিনীত অনুরোধ, বাংলাদেশী বাঙালি জাতি হিসেবে সকল অপশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করে:- আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, জাতীয় সংগীত, লাল-সবুজের পতাকা ও স্বাধীন ভূখণ্ড অর্জনে জীবন উৎসর্গ করা সকল শহীদদেরকে শ্রদ্ধারসহিত স্মরণ করবো-এ মোর প্রার্থনা।

 

লেখক,
সুমন দাস
সাবেক শিক্ষার্থী,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION