স্বপ্নের ‘স্বপ্ন’ স্বাধীন স্বপ্নীল-লালনে লালিত ললাটে ‘লাল’, খুশিতে খুকির খোঁপায় ‘খই’; দয়াতে দুলছে দুলারির দ্বার।
সবেতে সবুর সুখের সাঁজ-পরাণে পুষে পুলকিত পলাশ! জোয়ারে জ্বলে ‘জোনাকি’ জারুলে, আশার আশে আজও অশ্রুপাতে!
ছলনার ছোঁয়াতে ছন্দের ছুরিতে- কোকিল কন্ঠের ‘কলরব’ কর্ণপাতে, ভুল ভুবনে! ভালোবাসার ভাঁজ; ‘প্রকৃতি’ প্রকৃত পথের পথপ্রদর্শক।
শূণ্যপুরে ‘শূণ্যতার’ শূণ্যস্থান শূন্য! বিধাতার বিধানে বিষণ্ণ ‘বিবর্ণমুখ’!
কবি,
সুমন দাস
সাবেক শিক্ষার্থী,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ।
Leave a Reply