1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাসেল মম হিয়া মাঝে - Bangladesh Khabor
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

রাসেল মম হিয়া মাঝে

  • Update Time : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৭৭৪ জন পঠিত

কবি মোল্লা নজরুল ইসলাম

রাসেল –
মরেও তুমি মরণি ভাই
রয়েছ অমর হয়ে আমাদের মাঝে,
সকালে বিকেলে ও সাঝে,
ছেলেদের খেলার মাঠে,
স্কুুলে, কলেজে, ভার্সিটিতে।

আছ তুমি ফুলে-ফলে,
কালো দীঘির অথৈই জলে,
পাখির গানে কলতানে, বাউলের গানে গানে,
নবান্নের অনুষ্ঠানে।

আছো তুমি জনারণ্যে নিভৃতে,
বৃক্ষ ছায়ায়, বিটপি লতায়,
অঘ্রাণের ভোরে, কাকাতুয়ার সুরে,
দোয়েল আর শাপলা চত্বরে।

আছো তুমি ধানের শিষে, পাটে মিশে
আর তরু তলে, কিষানের গোয়ালে,
লাঙ্গলে, জোয়ালে।

আছো তুমি নদী তটে, হিজলে বটে,
চিরদিন রইবে অম্লান বাংলার ঘরে ঘরে।

আছো তুমি চঁন্দ্র সূর্য তারায়,
উদাস পূরবী হাওয়ায়
মাঘের শীতে মা’দের গীতে
নবজাতকের দোলনাতে।

আছো তুমি ডাহুকের ডাকে,
নদীর মোহনায়, বাঁকে,
ময়নার খাঁচায়, কাঠালের পাতায়,
ধানমন্ডির দোতলাতে।

আছো তুমি অশ্বথ্বের ছায়,
জলধীর গায়, মাঝির নৌকায়, তাঁর বৈঠায়।

আছো তুমি হাসু বুবুর কোলে,
দাদী নানীর চুলে, মা বোনের ভালে কোকিলার বোলে,
হাসির টোলে, কান্নার রোলে, ভলি বলে, হ্যান্ড বলে,
গোকুলে, নকুলে, নফলে,
ডামাডোলে, ভূতলে, অতলে, আকাশে, পাতালে,
রয়েছ সদা দিপ্তীমান, থাকবে ততদিন-
চির সবুজ সোনার বাংলা রইবে যতদিন।

১৫ই আগষ্ট বাংলার ইতিহাসে
একটি কালো দিবস, কালো অধ্যায়,
দিনটি এলেই মনে পড়ে তব নাম
গায়ে ঝরে ঘাম, রক্ত আমার ফোটে টকবগ-
যতি পারতাম নিয়ে যেতাম খুনীদের বালুতটে
গলাসমপুতে বালুতে
চাপাদিয়ে চারিদিক করতাম আঘাত গিলোতিনে।

আঘাতে আঘাতে করতাম ঘিলুবার-
চেয়ে দেখতো সমগ্র পৃথিবী সে কঠির বিচার-
বিচারের কথা মনে থাকিত সবার
ঘটিতনা আর কভু এমত কারবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION