1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আইজিপি বাহারের ক্ষুদে বার্তায় বিদায়ের সুর! - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

আইজিপি বাহারের ক্ষুদে বার্তায় বিদায়ের সুর!

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ জন পঠিত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন আলোচনা কয়েকদিন ধরেই প্রশাসনিক অঙ্গনে ঘুরছে।

বিডিআর হত্যাযজ্ঞসহ বিভিন্ন বিতর্কে তার নাম আলোচনায় এসেছে। বিশেষ করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের এক প্রতিবেদনে ওই ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয় উঠে আসে বলে জানা গেছে।

এদিকে, বাহারুল আলম তার সরকারি মোবাইল নম্বর থেকে পুলিশ কমকর্তাদের ইংরেজিতে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়-

প্রিয় সহকর্মীবৃন্দ,

আমি চার্লস ডিকেন্সের সেই বিখ্যাত কথাটি স্মরণ করতে চাই- ‘এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়; এটি ছিল প্রজ্ঞার যুগ, এটি ছিল নির্বুদ্ধিতার যুগ; এটি ছিল বিশ্বাসের সময়, এটি ছিল অবিশ্বাসের সময়; এটি ছিল আলোর ঋতু, এটি ছিল অন্ধকারের ঋতু; এটি ছিল আশার বসন্ত, এটি ছিল হতাশার শীত।’

গত ১৫ মাসে পুলিশের প্রতিটি সাফল্যের কৃতিত্ব আপনাদের। আর প্রতিটি ব্যর্থতার দায় আমার। সর্বশক্তিমান আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন। – বাহারুল আলম, আইজিপি।

বার্তাটি পাওয়ার পর পুলিশ প্রশাসনের ভেতরে আইজিপির বিদায় ঘনিয়ে এসেছে—এমন আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION