পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড নয়াপুর কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ – সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপি থেকে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সোনারগাঁ উপজেলা যুবদল নেতা ইব্রাহিম সরকার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাদিপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা।
রবিবার বিকেলে বেইলর এলাকায় যুবদল নেতা মহসিন এর সাবিক তত্বাবধানে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বেইলর মাদরাসার সভাপতি শাহাবুদ্দিন সরকার, বিএনপি নেতা সজল মাষ্টার, আফাজউদ্দিন সরকার, শাহীন সরকার, নবী হােসেন, হান্নান, হাফিজউদ্দিন, আব্দুর সাত্তার, হাবিবুর রহমান, আক্তার, মনির সরকার, তারেক সরকার, নুরনবী, মােমেন, শান্ত, শওকত, রাসেল, আল আমিন, সিফাত, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের প পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামী সুন্দর একটি সোনারগাঁ গড়ে তুলতে সবাইকে নিয়ে একসাথে কাজ করে যাব ও সাদিপুর ইউনিয়ন কে একটি মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
Leave a Reply