1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার ফরিদপুর জেলা আ.লীগ কার্যালয়ে দেখা গেল জাতীয় পতাকা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক ও জামাতের সাবেক আমির চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার বাউফলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্যে প্রেস কনফারেন্স রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ লক্ষহীন মানুষ, মাঝি ছাড়া নৌকার মত: এমপি জিলানী বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড

এবার ফরিদপুর জেলা আ.লীগ কার্যালয়ে দেখা গেল জাতীয় পতাকা

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ জন পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পর এবার জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের থানা রোডের দলীয় কার্যালয়ে এ পতাকা দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ। এছাড়াও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ জেলা ও শহর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন শেষে তারা ‘জয়বাংলা’ স্লোগানসহ দলীয় নানা স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিওতে দেবাশীষ নয়ন সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে যান।

এর আগে বৃহস্পতিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরীয়া স্বপন বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে এমন পদক্ষেপ গ্রহণ করতে সাহস করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটি গণতান্ত্রিক সরকারের স্বাভাবিক কর্মকাণ্ডকে ব্যাহত করার প্রয়াস। দ্রুত প্রশাসনের এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION