1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গভীর রাতে নির্বাচনের ফল পালটে দেওয়া হয়েছে: জামায়াত নেতা রফিকুল - Bangladesh Khabor
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

গভীর রাতে নির্বাচনের ফল পালটে দেওয়া হয়েছে: জামায়াত নেতা রফিকুল

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ জন পঠিত

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে গভীর রাতে প্রকৃত ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। শতকরা ২১ ভাগ জালভোট দেওয়া হয়েছে। শুধু তার আসনে নয় দেশের অন্তত ৫০টি আসনের ফলাফল ষড়যন্ত্র করে পাল্টে দেওয়া হয়েছে।  তারপরেও তার দল এ দেশের মানুষের কথা ভেবে, দেশের কথা ভেবে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উল্লাপাড়া পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, এরপরেও এই জনপদের মানুষের ভালোবাসার ভোটে আমি নির্বাচিত হয়েছি। সরকার থেকে আমার আসনের উন্নয়ন কর্মকাণ্ডসহ যেসব বরাদ্দ প্রদান করা হবে, তার সুষ্ঠু হিসাব জনসম্মুখে প্রদান করব। উল্লাপাড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব ক্ষেত্রে সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করব।

দ্রুত উল্লাপাড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান শুরুর কথা জানিয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতাও চান তিনি।

উল্লাপাড়া সংগঠনের আমীর শাহজাহান আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল আলম, দপ্তর সম্পাদক আব্দুল রারি প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION