1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
“আমি সেবক, এমপি বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ” : ড. মাসুদ, এমপি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় কুষ্টিয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা ধ্বংস হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: সংসদে প্রধানমন্ত্রী দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের দিল্লির বৈঠকে হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা বাউফ‌লে স্কোপলামিন চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

“আমি সেবক, এমপি বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ” : ড. মাসুদ, এমপি

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : বিপুল ভোটে বিজয়ের পর বাউফল পাবলিক মাঠে আয়োজিত বিশাল শুকরিয়া সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী ২ (বাউফল) আসনের নবনির্বাচিত  সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি আপনাদের সেবক, আর এমপি হল বাউফলের সাড়ে চার লক্ষ জনগণ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়— ইনসাফ, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে ভোট দিয়েছেন।”

তিনি আরও বলেন, “ব্যক্তি মাসুদকে পরাজিত করা যেতে পারে, কিন্তু বাউফলবাসীকে পরাজিত করা সম্ভব নয়। কোনো ষড়যন্ত্রই আর আপনাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।”

উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, বিশিষ্ট মুফাসসির শায়েখ জামাল উদ্দিন, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইয়ুব বিন মুসা,  নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মমতাজির মুজাহিদ  এবং এনসিপি নেতা মো. জাকির হোসেন প্রমুখ।

এসময় বাউফল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ শফিকুল ইসলাম মাসুদ বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় ভূষিত হন।

বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমপি মাসুদ বলেন, “অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন— তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।”

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করা হচ্ছে। তবে জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সঠিক তথ্য তুলে ধরুন। নইলে সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মঞ্চে চলে আসুন।”

ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, ৬০ দিনের মধ্যে মাদক এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। যেমন একজন মালীকে সতর্ক থাকতে হয়, তেমনি বাউফলবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION