1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রূপগঞ্জে মাহে রমজান উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক ও জামাতের সাবেক আমির চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করায় শিক্ষিকার নামে অপপ্রচার বাউফলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্যে প্রেস কনফারেন্স রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ লক্ষহীন মানুষ, মাঝি ছাড়া নৌকার মত: এমপি জিলানী বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, ৭ জনের কারাদণ্ড

রূপগঞ্জে মাহে রমজান উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মনির এন্ড রুবি ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে তারাবো পৌর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিহা গ্রুপের কর্ণধার ও মনির এন্ড রুবি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন(CIP)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিহা গ্রুপের ডিরেক্টর কাউছার হোসেন(CIP), সাবিক পরিচালনায় ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী ফোয়াদ হাসান ইমো।

আরো উপস্থিত ছিলেন, তারাব পৌরসভা বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মফিজুর রহমান, তারাব পৌরসভা শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান, পৌরসভা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

এসময় মনির হোসেন বলেন, প্রতিবছরের মত এ বছর ও আপনাদের পাশে এসেছি আমি যেন সব সময় আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। মনির এন্ড রুবি ফাউন্ডেশন এর পক্ষ থেকে। প্রতিবছর হাজার হাজার পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এবং এলাকাবাসীর সকলের জন্য দোয়া কামনা করি।

এ সময় এলাকার মধ্যে খাদ্য সামগ্রী চাউল, ছোলা, লাবন, তেল, আলু ও পিয়াজ বিতরণ করা হয়েছে।

এ সময় খাদ্য সামগ্রী নিতে আসা এলাকাবাসী বলেন, ঈদের আগে এসব খাদ্যসামগ্রী হাতে পেয়ে দুস্থ সাধারণ মানুষ মনির এন্ড রুবি ফাউন্ডেশনের কর্ণধার মনির হোসেন। ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মনির হোসেন বছরের পর বছর ধরে ঈদ এবং যেকোন দুর্যোগে এলাকার গরীব অসহায় মানুষের পাশে অসামান্য ভূমিকা পালন করে আসছে। তিনি যেন সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ পায়। তার পরিবারের জন্য দোয়া কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION