1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ট্রেনের নিচে চাপা পড়ে শাহ জামাল (৫৯) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলি নামক স্থানে এ দুর্ঘটনা হয়।
এসময় শাহ জামালের সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন, তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি ঠিকাদারি কাজের জন্য কুষ্টিয়ার পুলিশ লাইনসের সামনে ভাড়ার বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্বমপুরের নাসির ডাক্তারের গলিতে এই রেল ক্রসিংটি। এখানে কোনো রেলগেট এবং গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা হয়ে থাকে। আজ সকাল সাড়ে নয়টার দিকে দুর্ঘটনা কবলিত ওই মোটরসাইকেলটি ওই রেল ক্রসিং পার হওয়ার সময়, ট্রেন এসে মোটর সাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করে এবং অরক্ষিত এই রেল ক্রসিংয়ে একটি গেট এবং গেটম্যান নিয়োগের দাবি জানায়।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ–পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, মূলত ঘটনাস্থলে কোনো রেলগেট এবং গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মটর বাইকটি রেল লাইনের উপরে উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং একজন আহত হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION