কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত গোপালগঞ্জ জেলার তিনজন সংসদ মোঃ সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-১, এস,এম জিলানী, গোপালগঞ্জ- ৩, ডাঃ কে,এম বাবর গোপালগঞ্জ- ২ এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, সদস্য অ্যাডভোকেট এম তৌফিকুল ইসলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন করেছেন।
আজ দুপুরে তাঁদের শুভাগমন উপলক্ষে এলজিইডি’র প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, প্রকল্প পরিচালক (গোপালগঞ্জ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২য় পর্যায়ে) মোঃ আমিনুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান, সহকারী প্রকৌশলী মোঃ রকিবুল কবীর উপস্থিত ছিলেন।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সদর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান এবং টুঙ্গিপাড়া উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুকুজ্জামানসহ এলজিইডি-র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।
সভার শুরুতে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র সংসদ সদস্যবৃন্দের সামনে তুলে ধরেন। তিনি জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁদের দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত সংসদ সদস্যগণ এলজিইডি’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তাঁরা আশ্বস্ত করেন যে, গোপালগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করতে তাঁরা সব ধরনের প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা প্রদান করবেন।
গোপালগঞ্জ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক মোঃ আমিনুর রহমান প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন এবং মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে তাঁদের সক্রিয় সহযোগিতা ও দৃষ্টি আকর্ষণ করেন।
সভার প্রারম্ভে এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি সংসদ সদস্যবৃন্দের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ মতবিনিময় সভার মাধ্যমে গোপালগঞ্জ জেলার উন্নয়ন অগ্রযাত্রায় জনপ্রতিনিধি ও প্রকৌশলীদের মধ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply