1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাষ্ট্রীয় গোপন বিষয় প্রকাশ করে শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি: জামায়াত - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রাষ্ট্রীয় গোপন বিষয় প্রকাশ করে শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি: জামায়াত

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ জন পঠিত

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন বিষয় জনসমক্ষে প্রকাশ করায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

উদ্বেগের কথা জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির সব বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। আমি তার এ সাক্ষাৎকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

গোলাম পরওয়ার বলেন, একজন রাষ্ট্রপতি হিসেবে তার বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। রাষ্ট্রপতি পদে থেকে এমন বক্তব্য দিয়ে তিনি শপথ ভঙ্গ করেছেন, যা রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা সব দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও পরিমিত বক্তব্য দেওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা অটুট রাখতে রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য দিতে হবে এবং রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION