1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : রমজান মাস উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামে অবস্থিত “মিথুন অটো চিড়া ও মুরির মিল” এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, মিলটিতে অস্বাস্থ্যকর স্থানে মুড়ি সংরক্ষণ করা হচ্ছিল। চালের মধ্যে পোকা পাওয়া যায় এবং উৎপাদনে ব্যবহৃত লবণ ছিল নিম্নমানের ও ভেজালযুক্ত। এছাড়া প্রতিষ্ঠানের কোনো বৈধ অনুমোদনপত্র পাওয়া যায়নি। মিলের ভেতরের পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরেশ চন্দ্র, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার মিলন মিয়া ও র‍্যাব-১৩-এর ডেপুটি স্ট্যান্ডার্ড ডিরেক্টর জিহাদ হাসান।
কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিপণনে জড়িতদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, রমজান মাসে খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি প্রয়োজন।
রমজানের সারা মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION