1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব

কলাপাড়ায় চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৫৬৪ জন পঠিত
কুয়াকাটা থেকে মোঃ জাহিদ,
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শিরিন আক্তারের (২০) মৃতদেহ পুলিশ কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়ার ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে। স্বামী ট্রলি চালক মিঠু সিকদার পালিয়ে গেছেন। নিহতের বাবা মোখলেছ হাওলাদার জানান, তার মেয়েকে মিঠু পরিকল্পিতভাবে হত্যা করে গা ঢাকা দিয়েছেন। তিনি সকালে গিয়ে ঘরের বাইরে থেকে দরজার ছিটকানি দেয়া দেখতে পান।
দরজা খুলে শিরিনকে কম্বল গায়ে বিছানায় ঘুমিয়ে আছেন মনে করে ডাকাডাকি করেন। সাড়া-শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। বিছানার পাশেই আড়ার সঙ্গে একটি ওড়না ঝুলন্ত দেখতে পান  জামাই মিঠু লাপাত্তা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। চাকামইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের শিরিনের সঙ্গে মাত্র নয় মাস আগে আমতলীর বান্দ্রা গ্রামের বশির সিকদারের ছেলে মিঠুর বিয়ে হয়। এলাকায় ক্ষোভ ও শোকাবহ অবস্থা বিরাজ করছে। বিয়ের পর থেকে শিরিনকে নিয়ে মিঠু পৌর শহরের নাচনাপাড়া মহল্লার জাহাঙ্গীর গাজীর বাড়িতে ভাড়া থাকতেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION