1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাতারের বিপক্ষে বাংলাদেশ দলের ২৭ সদস্যের স্কোয়াড - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

কাতারের বিপক্ষে বাংলাদেশ দলের ২৭ সদস্যের স্কোয়াড

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৮৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দোহার উদ্দেশে দেশ ছাড়বেন জামাল ভূঁইয়ারা।  করোনা আক্রান্ত হওয়ায় এ সফরে যেতে পারছেন না কোচ জেমি ডে। তবে সফরে যুক্ত হয়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম। চোটের কারণে নেপালের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি।

মামুনুল ছাড়াও প্রাথমিক স্কোয়াডে যোগ হয়েছেন- পাপ্পু হোসেন, ডিফেন্ডার রায়হান হাসান ও মনজুরুর রহমান মানিক। কাতার ম্যাচের জন্য বুধবার ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। নেপালের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন সেই দলে।  আগামী ৪ ডিসেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় পর্বের ম্যাচ এটি। ম্যাচটি নিয়ে বেশ আশাবাদী বাফুফের কর্মকর্তারা। কারণ ঘরের মাঠে প্রথমপর্বে কাতারের বিপক্ষে ০-২ গোলে হারলেও সেই ম্যাচে দারুণ লড়াই করেছিলেন জামাল-মামুনুলরা।

তা ছাড়া নেপালের বিপক্ষে সিরিজ জয়ে বেশ চাঙ্গা বাংলাদেশ দল। কাতারের বিপক্ষে ২৭ জনের প্রাথমিক দল: গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু ও পাপ্পু হোসেন। ডিফেন্ডার: তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত ও মনজুরুর রহমান মানিক। মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, মামুনুল ইসলাম, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন। ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION