1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমতলী খুড়িয়ার খেয়াঘাট সড়ক দূর্ঘটনায়  কলেজ শিক্ষার্থী নিহত - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

আমতলী খুড়িয়ার খেয়াঘাট সড়ক দূর্ঘটনায়  কলেজ শিক্ষার্থী নিহত

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৬৬৪ জন পঠিত

কুয়াকাটা থেকে মোঃ জাহিদ, 

কুয়াকাটা যাওয়া হলো না কলেজ ছাত্র তমাল হালাদারের। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর খুরিয়ার খেয়াখাট নামক স্থানে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল তার। ঘটনা ঘটেছে শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শিংরাকাঠি গ্রামের শিশির হাওলাদারের ছেলে তমাল হাওলাদার তার মামা উজ্জল বেপারী ও শুভ বিশ্বাসের সাথে মোটর সাইকেলে সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমনে যাচ্ছিল। শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে একটি পরিবহন বাসকে সাইট দিতে গিয়ে তমাল মোটর সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে একটি মাইক্রোবাস এসে তমালকে চাপা দেয়। এতে তমাল গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তমালকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ তাকে মৃত্যু ঘোষনা করেন। তমাল বাউফল উপজেলার কাছিপাড়া কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল ।

নিহত তমালের মামা শুভ বিশ্বাস বলেন, তমাল আমাদের সাথে কুয়াকাটা ভ্রমনে যাচ্ছিল। পথিমধ্যে খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে । আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ্ব হারুন অর রশিদ বলেন, তমালকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION