1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রিচার্লিসন ম্যাজিকে উৎসব ব্রাজিলে - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

রিচার্লিসন ম্যাজিকে উৎসব ব্রাজিলে

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৫৮ জন পঠিত

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা-জার্মানি অঘটনের শিকার হয়েছে। তবে বিশ্বকাপের শুরুটা ব্রাজিল করলো দাপুটে জয় দিয়েই। ‘জি’ গ্রুপের ম্যাচে সার্বিয়াকে ২-০তে উড়িয়ে দিলো পাঁচবারের চ্যাম্পিয়নরা। দুটি গোলই করেছেন টটেনহ্যাম তারকা রিচার্লিসন। এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল চোখধাঁধানো। এখন পর্যন্ত আসরের সবচেয়ে সুন্দর গোল এটি। ডিবক্সে ভিনিসিউস জুনিয়রের ক্রসটা প্রথমে নিয়ন্ত্রণে নেন রিচার্লিসন। তারপর উপরে উঠিয়ে বাইসাইকেল কিকে পাঠান জালে।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। একাধিক সুযোগ নষ্ট করেন রাফিনহা-ভিনিসিউসরা। গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় ব্রাজিল-সার্বিয়া।

৬২তম মিনিটে ব্রাজিলকে গোল উপহার দেন রিচার্লিসন। ডিবক্স থেকে ভিনিসিউসের নেওয়া শট সার্বিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে পাঠান টটেনহ্যাম তারকা রিচার্লিসন। এরপর ৭৩তম মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। তাতেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। গত বিশ্বকাপেও সার্বিয়াকে একই ব্যবধানে হারিয়েছিল তিতের শিষ্যরা।

সার্বিয়ার বিপক্ষে শক্তিশালী দলই মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। আক্রমণভাগে চারজন সুপারস্টার। নেইমারের সঙ্গে ছিলেন ভিনিসিউস জুনিয়র, রাফিনহা ও রিচার্লিসন। ৪-২-৩-১ ফরমেশনে হোল্ডিং মিডফিল্ডার কাসেমিরো ও লুকাস পাকেইতা। রক্ষণের কেন্দ্রবিন্দুতে থিয়াগো সিলভা ও মার্কিনহস। তাদের দুই পাশে আলেক্স সান্দ্রো ও দানিলো। গোলমুখে যথারীতি আলিসন বেকার।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাই পর্বে কোনো ম্যাচ না হারা সার্বিয়াও তাদের সেরাদের নিয়ে ব্রাজিলের মোকাবিলায় নামে। ৩-৫-১-১ ফরমেশনে গোলমুখে ভানিয়া মিলিঙ্কোভিচ-সাভিচ, ব্যাকলাইনে স্ত্রাহিনিয়া পাভলোভিচ, নিকোলা মিলেঙ্কোভিচ ও মিলোস ভেলেকোভিচ। এরপর সার্গেই মিলিঙ্কোভিচ সাভিচ, নেমানিয়া গুদেল, আদ্রিয়া জিভকোভিচ, ফিলিপ ম্লাদেনোভিচ এবং সাসা লুকিচ। অ্যাটাকিং মিডে অধিনায়ক দুসান তাদিচ এবং আক্রমণভাগে ‘নাম্বার নাইন’ পজিশনে খেলেন আলেকজান্দার মিত্রোভিচ।

এদের মধ্যে ভানিয়া মিলিঙ্কোভিচ-সাভিচ ও সার্গেই মিলিঙ্কোভিচ-সাভিচ আপন দুই ভাই।

তবে ব্রাজিলের আক্রমণের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারলো না সার্বিয়া। ৯০ মিনিটে অনটার্গেটে কোনো শট নেই দলটির।

ব্রাজিলের আগে ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছিল সুইজারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION