1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভিভাবকহীন বাউফল সরকারি কলেজ” ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

অভিভাবকহীন বাউফল সরকারি কলেজ” ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৬০৭ জন পঠিত

বাউফল থেকে শাকের আমীন,

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে ৯ মাস ধরে অধ্যক্ষ না থাকায় শিক্ষকরা তিন মাস ও কর্মচারীরা ৯ মাস ধরে বেতন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। বাউফল সরকারি কলেজ ২০১৬ সালের ১২ এপ্রিল জাতীয়করণ করা হয়। এরপর ২০২০ সালের ১৫ জানুয়ারি পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বাউফল সরকারি কলেজে পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এরপর থেকে কর্মচারীদের বেতন তার স্বাক্ষরে ব্যাংক থেকে উত্তোলন হতো। যোগদানের এক মাস ১০ দিনের মাথায় তাকে ঢাকা ডিজি অফিসে বদলি করা হয়। এরপর অধ্যক্ষ হিসেবে কাউকে আর দায়িত্ব দেওয়া হয়নি।

অপরদিকে শিক্ষকরা তাদের নিজেদের স্বাক্ষরে ব্যাংক থেকে বেতন উত্তোলন করতেন। তাও তিন মাস পর্যন্ত অধ্যক্ষ না থাকায় বন্ধ হয়ে আছে। এদিকে অধ্যক্ষ না থাকায় কলেজের ৩০ জন শিক্ষক গত তিন মাস ও ১০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ৯ মাস ধরে বেতন ও বোনাস পাচ্ছেন না।

এ অবস্থায় তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। ভুক্তভোগী কয়েকজন শিক্ষক বলেন, অধ্যক্ষ না থাকায় কলেজটি এখন অভিভাবকহীন। তারা দ্রুত একজন অধ্যক্ষ নিয়োগ দিয়ে দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION