1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ পৌর নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

গোপালগঞ্জ পৌর নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৪৯ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে গত ১৫ জুন অনুষ্ঠিত পৌর নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে এবং উক্ত ওয়ার্ডে পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ৪নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থীরা।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরাজিত প্রার্থী এস.এম. আহসান হাবিব মিলন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রোমান মোল্লা, ওমর ফারুক খান ও সংরক্ষিত ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর খাদিজা বেগম খোদে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৫ জানুয়ারী গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী, কাঠি, কাজুলিয়া, করপাড়া, বৌলতলী, সাহাপুর, উলপুর, নিজড়া, উরফি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইউনিয়নের প্রায় ২ শত ৫০ জন
ভোটার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও ভোটার। ইউপি নির্বাচনে নিজ নিজ এলাকায় তারা ভোট দেন। অথচ নির্বাচনের ৬ মাস না যেতেই ওইসব ভোটাররা গোপালগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভোটার তালিকায় ভোটার হয়েছে। ৪নং ওয়ার্ডে তাদের নিজস্ব কোন হোল্ডিং অথবা স্থায়ী কোন সম্পত্তি নেই।

এছাড়া মনোনয়ন ফর্ম সংগ্রহ করার সময় আমাদেরকে যে ভোটার তালিকার সিডি দেওয়া হয়েছে সেই ভোটার তালিকা হতে প্রায় ৫০ থেকে ৬০ জন ভোটারকে নির্বাচনের দুই দিন আগে বাদ দিয়ে নতুন করে এক শত জন ভোটারকে ৪ নং ওয়ার্ডে অন্তর্ভূক্ত করা হয়েছে।

এ ব্যাপারে চার জন প্রতিদ্ব›দ্বী প্রার্থীর মধ্যে তিন জনকে কোন কিছুই অবহিত করা হয়নি। পরিকল্পনা মাফিক একজন প্রার্থীকে জয়ী করার জন্যই এসব অনিয়ম করা হয়েছে। নির্বাচন কমিশনারের কাছে উক্ত ওয়ার্ডের ফলাফল বাতিল চেয়ে পূনরায় নির্বাচনের দাবি জানান পরাজিত কাউন্সিলর প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION