1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম, সম্পাদক আরিফ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম, সম্পাদক আরিফ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৬০৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন শামীম হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ ইশতিয়াক আরিফ। বৃহস্পতিবার দিনব্যাপী ত্রি-বার্ষিক সম্মেলন শেষে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

এর আগে, সম্মেলনের দ্বিতীয় পর্বের শুরুতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ২১ জন পদপ্রত্যাশীর নাম ঘোষণা করেন। এরপর দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী শামীম হক ও সৈয়দ ইশতিয়াক আরিফের নাম ঘোষণা করেন কাজী জাফরুল্লাহ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। বেলা পৌনে ১২টার দিকে ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, এমপি শাজাহান খান ও আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিএম মোজাম্মেল, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, এমপি ইকবাল হোসেন অপু, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION