1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফরিদপুরের সালথায় কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার দেশকে নতুন কিছু দেওয়ার প্রত্যয়ে তরুণদের রাজনীতি করা উচিত: রিজভী ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরের সালথায় কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ কৃষক লীগের সালথা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সালথা উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ সালথা উপজেলা শাখা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি হয়েছেন মো. সেলিম মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন আমিন খন্দকার। এছাড়া সহ-সভাপতি হয়েছেন হাজী নুরুল ইসলাম, আহমেদ আলী, আব্দুর রাজ্জাক খান ও আব্দুর রহিম মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. দেলোয়ার হোসেন মোল্যা ও আব্দুল ওহাব ফকির, সাংগঠনিক সম্পাদক হয়েছেন সম্পাদক আবুল কালাম আজাদ ও আক্তারুজ্জামান এবং মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন শিলা বেগম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা ও সালথা-নগরকান্দা আসনের এমপি সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী (লাবু)। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার লক্ষণ, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যাপক ডা. গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক সবিতা বৈরাগী, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম সোহেল, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কবিরুল আলম মাও, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড. জামাল হোসেন মুন্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির হোসেন।

সভায় বক্তারা জানান, আগামী ৩ মাসের মধ্যে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করা হবে এবং উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION