1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টেকনাফে ৫ কোটি ৫৮ লাখ টাকার মাদক উদ্ধার - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

টেকনাফে ৫ কোটি ৫৮ লাখ টাকার মাদক উদ্ধার

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৭১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এক কেজি ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১০ হাজার পিস ইয়াবা ও ১৪২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে। উদ্ধার করা মাদকের মূল্য আনুমানিক পাঁচ কোটি ৫৮ লাখ টাকা।

সোমবার বিজিবি-২ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবরাং বিওপির অধীনে বিজিবি-২ এর একটি বিশেষ টহল দল রোববার রাতে নাফ নদীর তীরে টহল দিচ্ছিল। ভোর ৪টার দিকে কেওড়া বাগানে কয়েকজনের পায়ের আওয়াজ শুনে টহল দল কৌশলগত অবস্থান নিয়ে তিনজনকে চ্যালেঞ্জ করে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারীরা মাদক ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তা থেকে মাদক উদ্ধার করে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION