1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জানুয়ারিতে চালু হচ্ছে সবচেয়ে বড় বেসরকারি কয়লাবিদ্যুৎ কেন্দ্র - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

জানুয়ারিতে চালু হচ্ছে সবচেয়ে বড় বেসরকারি কয়লাবিদ্যুৎ কেন্দ্র

  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৭১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে বাঁশখালীতে চলছে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণযজ্ঞ। ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদনের পর জানুয়ারিতে চালু হচ্ছে বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্ট।

কর্মযজ্ঞে মুখর চট্টগ্রামের বাঁশখালীর সাগর উপকূল। চালুর পর জাতীয় গ্রিডে যুক্ত হবে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ। এটিকে ঘিরে এ অঞ্চলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের।

দেশি-বিদেশি প্রায় ৭ হাজার শ্রমিক দিনরাত ব্যস্ত এমন কর্মযজ্ঞে। প্রথম চুল্লির কাজ শেষে চলছে দ্বিতীয় চুল্লির কাজ। আগামী ডিসেম্বরে প্রথম ইউনিট থেকে প্রাথমিক উৎপাদন শুরুর লক্ষ্য কর্তৃপক্ষের। এসএস পাওয়ার প্ল্যান্ট প্রকল্প ব্যবস্থাপক ফাইজুর রহমান জানালেন, সব ঠিক থাকলে জানুয়ারির মধ্যে চট্টগ্রামের বাঁশখালীতে উপকূলবর্তী ৬শ একর জায়গায় নির্মিত বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক এই বিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ।

এসএস পাওয়ার প্ল্যান্ট ডিজিএম (মেকানিক্যাল) আশরাফ উদ্দিন জানালেন, পরিবেশের ক্ষতি এড়াতে মূল প্ল্যান্টের পাশে বসানো হয়েছে অত্যাধুনিক ইএসপি এবং এফজিডি প্ল্যান্ট। পুড়ে যাওয়া কয়লার ছাই এবং ক্ষতিকর সালফার শোষণের ফরে ক্ষতি নেমে আসবে শূন্যের কোটায়।

সম্প্রতি প্রকল্পটি পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে গেলে, এ অঞ্চলে চীনসহ বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন তিনি।

প্রায় ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের ৭০ শতাংশের মালিকানা এস আলম গ্রুপের। বাকি ৩০ শতাংশের মালিকানা চীনের দুই প্রতিষ্ঠানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION