1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চাঁদপুরে সাত‘শ জেলে পেলেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

চাঁদপুরে সাত‘শ জেলে পেলেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৭৮১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: চাঁদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা পেয়েছেন অতিদরিদ্র সাত শ জেলে। মূলত পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মার্চ-এপ্রিল এই দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় অর্ধলক্ষ জেলের সঙ্গে বেকার এসব জেলে। এর মধ্যে বাছাই করা অতিদরিদ্র সাত শ জেলে পরিবারকে এই বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হয়।

বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলেদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি।

এদিকে, এই সময় সরকারের দেওয়া এমন খাদ্য সহায়তা পেয়ে দারুণ খুশি হয়েছেন জেলেরা।  অন্যদিকে, এবার জাটকা সংরক্ষণে চাঁদপুরের জেলেরা সরকারি নিষেধাজ্ঞা মেনে অভয়াশ্রমে নামেননি। এ জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের জন্য বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এমন কথা জানিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আরো বলেন, জাটকা ও মা ইলিশ সংরক্ষণের সময় জেলেদের জীবনমান উন্নয়নে আরো কী কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে। তা নিয়ে নানা চিন্তাভাবনা চলছে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ এই খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, চিনি, তেল, চিঁড়া ও নুডলস। এর মধ্যে চাঁদপুর সদরে চার শ, হাইমচরে দুই শ এবং মতলব উত্তরের আরো দুই শ মিলিয়ে সাত শ জেলে রয়েছেন।

এর বাইরে তালিকায় থাকা চাঁদপুরের প্রায় অর্ধলক্ষ জেলে মার্চ-এপ্রিল এই দুই মাসে ৮০ কেজি চাল বরাদ্দ পেয়ে বুঝে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION