1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চাঁদপুরে ৩৫০ পরিবার পেল পুলিশের শীতবস্ত্র - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

চাঁদপুরে ৩৫০ পরিবার পেল পুলিশের শীতবস্ত্র

  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৭৪৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে হাজীগঞ্জ উপজেলার অসহায় শীতার্ত ৩৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে অসহায়দের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

এ সময় তিনি বলেন, এই শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষ এখন বিপদগ্রস্ত। এ কারণে আমাদের দায়বদ্ধতা থেকে আজকে আমরা শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছি। এর আগে যখন করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল তখন আমরা জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। এ ছাড়া ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তিনি করোনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। মাক্স ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয় সে ব্যাপারেও তিনি নির্দেশনা প্রদান করেন।

হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, ডিআইও-টু মনিরুল ইসলাম, হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন কাজীসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, হাজীগঞ্জ থানা পুলিশের সহায়তায় উপজেলায় এখন পর্যন্ত যেসব অসহায় মানুষ শীতবস্ত্র পাননি এমন ৩৫০ পরিবার খুঁজে বের করা হয় এবং তাদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION