1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘মহিউদ্দীন চৌধুরী ছিলেন গরিব-দুঃখী মেহনতি মানুষের বন্ধু’ - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

‘মহিউদ্দীন চৌধুরী ছিলেন গরিব-দুঃখী মেহনতি মানুষের বন্ধু’

  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৬৪২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ইফতার বিতরণ কর্মসূচি পালনের সময় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মহিউদ্দীন চৌধুরীর ছিলেন গরিব-দুঃখী মেহনতি মানুষের বন্ধু। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রমজানের ১২তম দিনে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে প্রায় দুই হাজার মানুষকে ইফতার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইফতার বিতরণীতে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যাবস্থাপনায় তিনপুলের মাথা, কাটাপাহাড় লেন ও নন্দনকানন এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য বড় নিয়ামত। এ মাসে যেকোনো ইবাদতে সর্বাধিক ফজিলত রয়েছে। এজন্য আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর রমজান মাসে মানুষকে খাওয়াতেন।

মহিউদ্দীন চৌধুরীর ছিলেন গরিব-দুঃখী মেহনতি মানুষের বন্ধু জানিয়ে হেলাল আকবর বলেন, হাজার হাজার মানুষ নিয়ে তিনি ইফতার করতেন। যেখানে অসহায়, ছিন্নমূল, গরীব-দুঃখী মানুষ একসঙ্গে থাকতেন। তিনি আমাদের নেতা। আমাদের দিশারী। তার রেখে যাওয়া কর্মকে সমুন্নত রাখতে প্রতি বছরের মতো এ বছরেও মাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণের ব্যবস্থা করেছি। আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশনের উদ্যাগে প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে এ ইফতার ও সেহরি বিতরণ করা হয়ে থাকে।

এসময় অন্যান্যের মধ্যে যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম কুতুবউদ্দিন চৌধুরী, মো. তসলিম, মো. জাহেদ, মো. দেলোয়ার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, মহসিন কলেজ ছাত্র প্রতিনিধি আনোয়ার পলাশ, মায়মুন উদ্দীন মামুন ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION