1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ভুয়া চিকিৎসক গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জয়পুরহাটে ভুয়া চিকিৎসক গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫০৩ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জেলার ক্ষেতলালে আল-সেফা ডায়াগনস্টিক সেন্টারে মাসুদ করিম নামে এক ভুয়া চিকিৎসকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাসুদ করিম (৪৫) রংপুর সদরের রাধাবল্লব গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

বুধবার (৬ এপ্রিল) রাতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, ক্ষেতলাল পৌর এলাকায় অবস্থিত আল-শেফা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন মাসুদ করিম। এক জন রোগী চিকিৎসা নিতে গিয়ে মাসুদ করিম এমবিবিএস চিকিৎসক নন বলে তার সন্দেহ হলে ঘটনাটি স্থানীয়দের জানান। পরে ভুয়া ডাক্তার তার কাছে প্রাতিষ্ঠানিক কোনো ধরনের সনদ নেই বলে স্বীকার করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, মাসুদ করিম নামে এক ব্যক্তি নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে ক্ষেতলাল উপজেলা আল-শেফা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছিলেন। একজন রোগী চিকিৎসা নিতে গিয়ে মাসুদ করিম এমবিবিএস চিকিৎসক নন বলে তার সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদের ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION