1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিক্ষার্থীদের শেখ হাসিনার সৈনিক হওয়ার আহ্বান - Bangladesh Khabor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দায়িত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’ জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানি দিতে গিয়ে আহত ৮০ এ বছর হারানো হাজীর সংখ্যা কমেছে: হাব মহাসচিব দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপন গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত) ‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

শিক্ষার্থীদের শেখ হাসিনার সৈনিক হওয়ার আহ্বান

  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৪৬২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক হওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

মঙ্গলবার দুপুরে বিডিইউ আয়োজিত ‘মিট উইথ ভিসি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে ফুল এবং বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শিক্ষা বিভাগ) শিক্ষার্থীদের বরণ করে নেন উপাচার্য।

অনুষ্ঠানে ড. মুনাজ আহমেদ নূর বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কথা বিবেচনা করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন বিষয় এবং কোর্সগুলো ডিজাইন করা হয়েছে। এখানকার প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তির সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনাল ইমেইল দেওয়া হয়। এ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম এলএমএসের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি। প্রতিটি শিক্ষার্থীকে জি-স্যুট ফর এডুকেশন এবং Microsoft M365 A 3 সুবিধা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সকল সেবা মাই বিডিইউ মোবাইল অ্যাপের মাধ্যমে দেওয়া হয়।

এ সুবিধাগুলো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ প্রথম শুরু করেছে বলে জানান ভিসি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা আক্তার, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান বক্তব্য রাখেন।

এ সময় সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION