1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বঙ্গবন্ধু একটি অপ্রতিরোধ্য সংগ্রামের নাম’ - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

‘বঙ্গবন্ধু একটি অপ্রতিরোধ্য সংগ্রামের নাম’

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৫৫৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: স্বাধীনতা চেতনার সঙ্গে বঙ্গবন্ধু একটি অপ্রতিরোধ্য সংগ্রামের নাম- উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেছেন, বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছে ইতিহাস বিকৃতকারীরা। ইতিহাস বিকৃত করে কোনো সংগঠনের অবস্থান ও সাংগঠনিক অগ্রযাত্রা মজবুত করা যায় না।

রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ও গবেষণা পরিষদ এবং বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চবির এ উপ-উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর নামকে ইতিহাসের পাতা থেকে কখনো মুছে ফেলা যাবে না। যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করছেন এরা অনেকটা বোকার স্বর্গে বসবাস করেন। দেশপ্রেমিক বাঙালিদের ঐক্যবদ্ধ হয়ে ইতিহাস ও বর্ণচোরাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু একাডেমির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ শাহীন ও আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চবির প্রাচ্য ও পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ।

এতে আরো বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, কামাল উদ্দীন চৌধুরী, আলী নেওয়াজ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মর্জিন আক্তার লুচি, মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, কল্পতরু ভট্টাচার্য, ডা. শেখর চক্রবর্তী, ডা. সুকুমার সেন, ডা. দুলাল কান্তি চৌধুরী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এম এ সালাম, অধ্যক্ষ নজরুল ইসলাম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION