1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরে সংবাদ প্রকাশ করায় মিথ্যা মানহানি মামলা, প্রতিবাদে সংবাদকর্মীদের মানববন্ধন - Bangladesh Khabor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দায়িত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’ জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানি দিতে গিয়ে আহত ৮০ এ বছর হারানো হাজীর সংখ্যা কমেছে: হাব মহাসচিব দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপন গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত) ‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

গাজীপুরে সংবাদ প্রকাশ করায় মিথ্যা মানহানি মামলা, প্রতিবাদে সংবাদকর্মীদের মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৪২০ জন পঠিত

এস.এম দুর্জয়, গাজীপুর: সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে গাজীপুর সদর ও শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুগান্তরের স্টাফ রিপোর্টার আবুল কাশেম। এদিকে শ্রীপুরে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফজলুল হক মোড়লের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের দখলদারিত্ব, মাদক ব্যবসা ও দলীয় পদ কেনাবেচা নিয়ে সমকালে প্রতিবেদন প্রকাশের পর সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি।

বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা দায়ের করেন সাইফুল। গত ১১ মার্চ সমকালের প্রথম পৃষ্ঠায় ‘যুবলীগের সাইফুল অপরাধে মশগুল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION