1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মান্দায় ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

মান্দায় ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৮১৫ জন পঠিত

শাহাদুল ইসলাম (বাবু), নওগাঁ: নওগাঁর মান্দায় বিলের একটি ধানখেত থেকে মঞ্জুরুল ইসলাম রিপন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের ডুবরির বিল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক রিপন দোডাঙ্গী হাজীপাড়া গ্রামের আনোয়ার হোসেন পাইলটের ছেলে। তিনি একজন কৃষিশ্রমিক ছিলেন।

এ বিষয়ে রিপনের মা মঞ্জুয়ারা বিবি জানান, গতকাল বুধবার গ্রামের দেওয়ানপাড়া জামে মসজিদে ইসলামি জলসার আয়োজন করা হয়। রাত সাড়ে ৮টার দিকে রিপন জলসা শোনার জন্য বাড়ি থেকে বের হয়। জলসা শেষ হওয়ার পরও বাড়ি ফিরে না আসায় আশপাশে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও রিপনের সন্ধান পাওয়া যায়নি। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ ছিল।

রিপনের চাচা আনিছুর রহমান আজাদ জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে জলসা শেষে জিলাপি কিনে ভাতিজা রিপন বাড়ি আসে। রাতের খাবার খেয়ে সাড়ে ৮টার দিকে জলসা শোনার জন্য আবারও বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিরুদ্দেশ ছিল। আজ বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে লোকজন একটি ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মরদেহের আলামত দেখে হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION