1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওগাঁয় পুলিশের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা চালু - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নওগাঁয় পুলিশের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা চালু

  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁয় পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে ‘বডিওর্ন ক্যামেরা টেকনিক্যাল’ চালু করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এটির উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

জানা গেছে, প্রথমপর্যায়ে ৩৫টি ‘বডিওর্ন ক্যামেরা টেকনিক্যাল’ জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে দায়িত্বরত সব পুলিশ সদস্যদের শরীরে যুক্ত করা হবে। ৪০ মেগা পিক্সেলের হাই রেজুলেশন ক্যামেরাতে একই সঙ্গে অডিও ও ভিডিও করা যাবে। এছাড়া ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলে ঘুরানোসহ ওয়াইফাই, থ্রিজ্রি, ফোরজি ও জিপিএস নেটওয়ার্ক প্রযুক্তির সাহায্যে সরাসরি যেকোনো স্থান থেকে তদারকি করা যাবে। রেকর্ডকৃত তথ্য চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে। ধারণকৃত কোনো তথ্য মুছে ফেলার কোনো সুযোগ নেই।

টহল ডিউটি ও চেকপোস্ট পরিচালনাসহ যেকোনো অভিযানে পুলিশ সদস্যরা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। এর মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশপাশি পুলিশ সদস্যদের আচরণ ও গতিবিধি নজরদারির মধ্যে আনা হবে। ক্যামেরাটি ইউনিফর্মের সঙ্গে বিশেষ পদ্ধতিতে সংযুক্ত থাকবে। টেকনিক্যাল বেল্টের স্লোগান হলো- ‘হ্যান্ড ফ্রি পুলিশিং’। যেখানে আধুনিক বেল্টে থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবল ব্যাটন, পানির পট, টর্চ লাইট ও ওয়্যারলেস।

নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন তা অর্জন করতে পেরেছি। এখনো অনেক বাঁকি রয়েছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালে উন্নত বিশ্বের যে প্ল্যান দিয়েছেন তা বাস্তবায়নের জন্য উন্নত পুলিশ দরকার। উন্নত বিশ্বের পুলিশের সঙ্গে অনেক ধরনের সরঞ্জাম থাকে এবং হাত ফ্রি থাকে। দেশেও তা চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

বডিওর্ন ক্যামেরার বিষয়ে তিনি বলেন, কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে। যেখানে জনগণ এবং পুলিশ সদস্যের কথা অসলগ্ন হয়ে থাকে। এখন থেকে পুলিশ সদস্যরা কোনো তদন্ত বা অভিযানে গেলে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবে। এতে জনগণ উপকৃত হবে এবং পুলিশের জবাবদিহিতায় স্বচ্ছতা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION