1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টিসিবির পণ্যে পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন: বাণিজ্যমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

টিসিবির পণ্যে পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন: বাণিজ্যমন্ত্রী

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৮১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ টিসিবির পণ্যে উপকৃত হবেন। দেশে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পণ্য মজুদ রয়েছে। কোনো অসাধু ব্যাবসায়ী কৃত্রিম উপায়ে পণ্যের মূল্যবৃদ্ধির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন আয়োজিত পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদার প্রায় ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। এছাড়া উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে এর সুফল ভোক্তারা পেতে শুরু করেছে। গত কয়েকদিনে ভোজ্যতেলের দাম বাড়েনি বরং কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও কমবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কোনো অসাধু ব্যবসায়ীকে সুযোগ নিতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য ভাবেন। দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। এজন্য তিনি বিশেষ কার্ডের ঘোষণা করেছেন।

উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিশেষ কার্ডগুলো সংরক্ষণ করবেন। মধ্য রমজানে আবার পণ্য দেওয়া হবে। ডিলারদের সততার সঙ্গে পণ্য বিক্রি করতে হবে।

রংপুর জেলার জলা প্রশাসক আসিফ আহসানের সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান্যান আনছার আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ কাউনিয়া উপজেলা চেয়ারম্যান্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম (মায়া), কাউনিয়া উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা তারিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানমো আব্দুর রাজ্জাক, মোছা. কঙ্গুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION